History: class 8: chapter 2:Dual system of administration and Manvantar of seventy-six in Bengal.
বাংলার শাসনে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কোম্পানি, নবাব হন নামমাত্র শাসক। এই অঞ্চলে একই সাথে এই দুই ধরনের শাসনকাঠামােকে দ্বৈত শাসন বা 'Dual system of administration' বলা হয়। দ্বৈত শাসন প্রবর্তনের মাধ্যমে কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব। ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর। ইস্ট ইন্ডিয়া কম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন করে। পাশাপাশি সেই সময় (১৭৬৮-১৭৬৯) অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। ফলে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ভিক্ষ। ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সাল) এই দুর্ভিক্ষ হয় বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।